করোনা মহামারির দ্বিতীয় দফায় তাণ্ডব শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বিশ্বজুড়ে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৪ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনায় সংক্রমিত হয়েছেন ৬ কোটি ১ লাখের মত মানুষ। সোমবারও সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রায় ৯শ’ প্রাণহানিতে দেশটিতে মোট মৃত্যু ২ লাখ ৬৫ হাজারের বেশি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ- সাড়ে ৬শ’ প্রাণহানির ফলে বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে ইতালিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার।
এদিন ৫শ’ মৃত্যু রেকর্ড করেছে ফ্রান্স। পৌনে ৫শ’ মৃত্যুতে ভারতে প্রাণহানি ১ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। সংক্রমিত পৌনে ৯২ লাখ।
এই ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে সাড়ে ৪শ’র বেশি মানুষে মারা গেছে ইরানে; সাড়ে ৩শ’র বেশি রাশিয়ায়। ৩ শতাধিক মৃত্যু দেখেছে ব্রাজিল-মেক্সিকো। তবে দৈনিক প্রাণহানি আড়াইশ’র নিচে নেমেছে যুক্তরাজ্য-জার্মানিসহ বিভিন্ন দেশে।